ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার আবহাওয়া অফিস থেকে এ সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিসের বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দু’দিনও তাপমাত্রার এই ধারা বজায় থাকতে পারে, এরপর একদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।

মৌসুমি পরিবর্তনের সঙ্গে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি এমন সময় আবহাওয়া সচেতনতা জরুরি। বিশেষ করে যানবাহন চালানো, খোলা স্থানে থাকা এবং পাহাড়ি এলাকা ও নদীর তীরবর্তী এলাকায় বিশেষ সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

1

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

2

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

3

১৯৪২ সালের পর ভয়াবহ বন্যা ইস্তাম্বুলে

4

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

5

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

6

নেইমারহীন ব্রাজিলে নতুন আক্রমণ

7

ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় নরওয়ের রাজকুমারী

8

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

10

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

11

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘিরে আর্জেন্টিনা দলে ছিল অন্য আবেগ

14

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

15

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

16

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

17

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

18

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

19

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে, সরাসরি সম্প্রচা

20