অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

ছবি: সংগৃহীত



 ফুটবল বিশ্বকাপে অঘটন আর চমক লেগেই থাকে। এবারের বিশ্বকাপেও ইতোমধ্যেই দেখা গেছে সেই চমক। দুর্বল কেপ ভার্দে রুখে দিয়েছে শক্তিশালী স্পেনকে। তাই নিশ্চিতভাবেই কাউকে এগিয়ে রাখার সুযোগ নাই।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

মাঠের লড়াইয়ের আগে এবার ম্যাচের ফলাফল নিয়ে ভবিষদ্বাণী করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘রিতিনিয়া’ নামের এক হাঙর। রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামে থাকা এই লিওপার্ড প্রজাতির হাঙরটি এবার ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকুয়ারিয়ামে এক বিশেষ আয়োজনে রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির পতাকা সংবলিত দুটি খাবারের পাত্র রাখা হয়। এর মধ্যে ব্রাজিল দলের প্রতীকের দিকেই এগিয়ে যায় হাঙরটি। অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের দাবি, রিতিনিয়ার এই পছন্দের অর্থ হলো হাইতির বিপক্ষে ম্যাচে জয়ী হবে সেলেসাওরাই।

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম ম্যাচের জয় নিয়েও একইরকম ভবিষদ্বাণী করেছিল রিতিনিয়া, যা পরবর্তীতে সঠিক প্রমাণিত হয়। রিতিনিয়ার এমন কাণ্ড দেখে ফুটবল প্রেমীদের মনে ২০১০ সালের সেই বিখ্যাত অক্টোপাস ‘পল’-এর স্মৃতি আবারও জেগে উঠেছে।

ফুটবল বিশ্বে প্রাণীদের দিয়ে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা নতুন কিছু নয়। এর আগে অক্টোপাস পল যেভাবে একের পর এক ম্যাচের সঠিক ফল বলে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল, রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ অনেকটা সেই আদলেই রিতিনিয়াকে দিয়ে এই আয়োজন করেছে।

এখন দেখার বিষয়, অক্টোপাস পলের মতো হাঙর রিতিনিয়ার ভবিষদ্বাণীও শেষ পর্যন্ত সত্যি হয় কি না। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে রিতিনিয়ার পূর্বাভাস কতটা প্রভাব ফেলে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

1

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

2

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

3

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

4

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

5

লাল কার্ডে শুরু মেসির ক্যারিয়ার, শেষটা অমরত্বের

6

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

7

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

8

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

9

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

10

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

11

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

12

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

13

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

14

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

15

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

16

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

17

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

18

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

19

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

20