ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসার কথা রয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। শনিবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বাজেট নিয়ে আলোচনা শেষে তা পাসের প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন হবে।

এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট অধিবেশন আহ্বানের তথ্য প্রকাশ করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বাজেট অধিবেশনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

1

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

2

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

3

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

4

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

5

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

6

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

7

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

8

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

9

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

10

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

11

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

12

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

13

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

14

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

15

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

16

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

17

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

18

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

19

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

20