অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়াটারফাইনালে উঠেছে নরওয়ে। এক হালান্ডের কাছে হেরে যায় নেইমাররা। ব্রাজিলের দুঃখ দুর্দশা দেখে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক আর্জেন্টিনা। 

লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেটা স্পষ্ট। শেষ ষোলোর ম্যাচে আফ্রিকান দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের বিদায়ের কথা স্মরণ করিয়ে আরও একবার সতীর্থদের সতর্ক করলেন আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ব্রাজিলের বিদায়। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কার্লো আনচেলত্তির দল। অথচ ফেবারিট হিসেবেই বিশ্বকাপের মঞ্চে এসেছিল তারা। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পথচলা থেমেছে নরওয়ের মতো তুলনামূলক কম শক্তির দলের কাছে হেরে।

আর্জেন্টিনাও মিসরের চেয়ে বেশ এগিয়ে। এরপরও মোহাম্মদ সালাহদের হালকাভাবে নিচ্ছেন না পারেদেস। ব্রাজিলের বিদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, নকআউটে সহজ ম্যাচ বলে কিছু নেই। এখানে সর্বোচ্চ প্রস্তুতি থাকায় যেকোনো ছোট দলও বিপদের কারণ হতে পারে।

পারেদেস বলেন, ‘প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুত নিয়ে এসেছে।’

আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনাও মনে করেন, মিসরকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আর্জেন্টিনাকে, ‘দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে, সবাই নিজেদের জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা মূল ভূমিকায় থাকা এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

1

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

2

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

3

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

4

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

5

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

6

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

7

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

8

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

9

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

10

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

11

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

12

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

13

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

14

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

15

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

16

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

17

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

18

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

19

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

20