অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত শুক্রবার (২৪ জুলাই) ছিল সংগীতের উৎসব। একই দিনে ছিল তিনটি কনসার্ট। এরমধ্যে দর্শক-শ্রোতার আকর্ষণে ছিল রুনা লায়লার একক সংগীতসন্ধ্যা। উপ মহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ৬২ বছর পর শিল্পকলার মঞ্চে একক কনসার্ট করেন। যা ছিল সংগীতপিপাসুদের আগ্রহের কেন্দ্রে। কিন্তু এদিনই ছিল পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টও। একইদিন বাইরের শিল্পীর কনসার্ট আয়োজন করে দেশের প্রখ্যাত একজন শিল্পীকে অবমাননা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন দেশের একাধিক শিল্পী। এরমধ্যে একজন হচ্ছে শ্রোতানন্দিত শিল্পী মনির খান। রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের দিনেই পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই শিল্পী।
বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনির খান বলেন, 'একই দিনে বিদেশি শিল্পী এনে রুনা লায়লাকে অসম্মান করার কোনো দরকার ছিলো না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা ডেট পরিবর্তন করার দরকার ছিলো। রুনা লায়লার প্রোগ্রাম হচ্ছে রাস্ট্রীয় ভাবে সেই প্রোগ্রামকে সম্মান করার দরকার ছিলো।' ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে আহ্বানও জানান তিনি।
রুনা লায়লার অবদান তুলে ধরে মনির খান আরও বলেন, 'বাংলাদেশে রুনা লায়লার দ্বিতীয় কেউ হবে না। আমরা একদিন চলে যাব, রুনা লায়লাও একদিন থাকবেন না। কিন্তু রুনা লায়লার মতো শিল্পী বাংলাদেশে আর সৃষ্টি হবে না।'
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় কিংবদন্তি শিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান। এদিন মঞ্চে রাষ্ট্রীয়ভাবে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। একই সময়ে রাজধানীর ১০০ ফিট এলাকার মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

1

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

2

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

3

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

4

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

5

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

6

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

7

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

8

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

9

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

10

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

11

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

12

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

13

যুদ্ধবিরতির মাঝেও লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষ

14

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

15

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

16

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

17

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

18

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

19

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

20