অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

ছবি: সংগৃহীত



 ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।   

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল আর্লিং হলান্ডের দল। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় ‘ভাইকিংসরা’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

1

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

2

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

3

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

4

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

5

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

6

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

7

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

8

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

9

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

10

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

11

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

12

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

13

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

14

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

15

বিদায়ের পরও স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপান

16

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

17

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

18

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

19

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

20