ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

দেওয়ান শামসুল আবেদীন

সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। রোববার (২৬ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেওয়ান শামসুল আবেদীন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং সুনামগঞ্জে বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, তিনি মরমী কবি হাছন রাজা-এর বংশধর হিসেবে পরিচিত ছিলেন, যা তাকে সাংস্কৃতিক দিক থেকেও আলাদা পরিচিতি দেয়।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

1

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

2

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

3

চুক্তি হলে খুলবে হরমুজ প্রণালী: ইরান

4

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

5

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

6

হরমুজ প্রণালি ও গাজা নিয়ে কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান

7

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

8

মহাধমনি ছিঁড়ে মৃত্যু রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের

9

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

10

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

12

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

13

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

14

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

15

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

16

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

17

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

18

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

19

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

20