অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

ছবি: সংগৃহীত



২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। যে দলের বিপক্ষে ইতিহাসে এখনো একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাওয়া দুই দলের লড়াইয়ে তাই ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান ফর্ম; সবকিছুই ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা।

শেষ বত্রিশে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগিয়েছে নরওয়েও। আগামী ৫ জুলাই দিবাগত বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখলেও অতীতের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, নরওয়ের বিপক্ষে এখনো জয়হীন ব্রাজিল।

দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালের আরেকটি প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমকে দেয় নরওয়ে।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। কিয়েতিল রেকদালের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। এরপর ২০০৬ সালে সর্বশেষ দেখাতেও ১-১ গোলে ড্র করে দুই দল। সেই থেকে আর মুখোমুখি হয়নি তারা।

এবারের নরওয়ে দলের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৬০-এ উন্নীত করেছেন এই তারকা স্ট্রাইকার। তার সঙ্গে দুর্দান্ত ছন্দে আছেন তরুণ উইঙ্গার আন্তোনিও নুসা।

অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং অভিজ্ঞ নেইমার। জাপানের বিপক্ষে নাটকীয় জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে কার্লো আনচেলত্তির দলের। এবার তাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনালে ওঠা নয়, নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়খরাও ঘোচানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

1

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

2

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

3

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

4

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

5

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

6

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

7

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

8

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

9

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

10

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

11

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

12

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে

13

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

14

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

15

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

16

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

17

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

18

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

19

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

20