অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

ছবি: সংগৃহীত


সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন । তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এর মাঝেই আরও একবার নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন সাকিব।

বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলক কাপালি

এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। তারা হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

 ৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। 

এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

1

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

2

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

3

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

4

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

5

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

8

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

9

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

10

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

11

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

12

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

13

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

14

ঈদের আগে কমল স্বর্ণের দাম

15

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

16

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

17

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

18

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

19

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

20