অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

ছবি: সংগৃহীত



আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। সাম্প্রতিক সময়ে এই জলপথ দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কমেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং মার্কিন নৌ-অবরোধের প্রভাবে বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে দৈনিক প্রায় ৫ থেকে ১৫টিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার প্রণালিটিতে জাহাজ চলাচল আরো কমে যায়।

শিপিং ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ।

আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি। আর গত ১০ দিনের দৈনিক গড় ছিল ১৫টি জাহাজ। কেপলারের জিএমটি ০২:২৫-এর তথ্য বলছে, বৃহস্পতিবার অতিক্রম করা পাঁচটি জাহাজের মধ্যে দুটি ছিল মাঝারি আকারের ট্যাঙ্কার এবং একটি ছিল বড় আকারের গ্যাসবাহী জাহাজ।

তবে জাহাজ চলাচলের এই হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কারণ, কিছু জাহাজ যাত্রাপথে তাদের ট্রান্সপন্ডার বা অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখে। ফলে পরবর্তী সময়ে তথ্য হালনাগাদ হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

1

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

2

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

3

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

4

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

5

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

6

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

7

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

8

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

9

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

10

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

11

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

12

হাল্যান্ডের আবেগঘন বার্তা

13

দাম বাড়ল সয়াবিন তেলের

14

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

15

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

16

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

17

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

18

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

19

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

20