অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার পুরোনো বিরোধ আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনার অনুমতি ছাড়া যে সব আন্তর্জাতিক কোম্পানি ওই দ্বীপের আশেপাশে তেল তোলার কাজ করবে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা ও জরিমানা করা হবে। 

মূলত ফকল্যান্ডের ‘সি লায়ন’ নামের একটি খনি থেকে যুক্তরাজ্য তেল উত্তোলনের প্রস্তুতি নেওয়ায় নতুন করে চটেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরের এই দ্বীপপুঞ্জকে তারা নিজেদের বলে দাবি করে এবং একে ডাকে ‘ইসলাস মালভিনাস’ নামে। কিন্তু ১৮৩৩ সাল থেকে এটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৮২ সালে দ্বীপটি দখল করতে গিয়ে ব্রিটেনের সাথে ৭৪ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধে হেরে যায় আর্জেন্টিনা। 

সেদিনের সেই যুদ্ধে প্রায় ৯০০ সেনা প্রাণ হারিয়েছিলেন। পরবর্তীতে ২০১৩ সালের এক গণভোটে এখানকার প্রায় শতভাগ অধিবাসী যুক্তরাজ্যের সাথেই থাকার পক্ষে মত দেন। তবে আর্জেন্টিনা সেই ভোটকে অবৈধ দাবি করে আসছে।

জাতিসংঘ দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও চুক্তি অধরাই রয়ে গেছে। বর্তমানে দ্বীপে থাকা খনিজ সম্পদ ও তেলের বিপুল মজুত এই বিরোধকে আবার সামনে এনে দাঁড় করিয়েছে। 

চীন ইতিমধ্যে আর্জেন্টিনার দাবিকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের কৌশলগত অবস্থান পর্যালোচনার ইঙ্গিত দেওয়ায় ফকল্যান্ড ঘিরে তৈরি হয়েছে নতুন আন্তর্জাতিক সমীকরণ।

সূত্র: রয়টার্স।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

1

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

2

ভেনেজুয়েলা ভূমিকম্পে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

3

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

4

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

5

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

6

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

7

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

8

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

9

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

10

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

11

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

12

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

13

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

14

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

15

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

16

মিশরের বিপক্ষেই ২১ বছর আগে ইতিহাস লেখা শুরু করেছিলেন মেসি

17

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

18

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

19

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

20