অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে বদলি

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভোটের আগে নেতানিয়াহুর পাশে ট্রাম্প, দিলেন ‘পূর্ণ স

1

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

2

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

3

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

4

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

5

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

6

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

7

হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে বিপর্যয়

8

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

9

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

10

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

11

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,২১৪

12

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

13

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

14

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

15

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

16

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ড্রোনের আঘাত, ‘অনিচ্ছাকৃত’ বল

17

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

18

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

19

নিরাপত্তার নিশ্চয়তা পেলে ‘দেশে ফিরতে প্রস্তুত’ সাকিব, বিচারে

20