অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির প্রতি ভালোবাসা প্রকাশে পরীমণির বিশেষ ভিডিও

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন ভিন্নধর্মী এক ভিডিও, যেখানে মেসির দলের প্রতি নিজের ভালোবাসার নতুন প্রকাশ ঘটিয়েছেন তিনি।


বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে নিজের উচ্ছ্বাস ভাগাভাগি করে নিচ্ছেন পরীমণি। দলের প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

সেই ছবির ক্যাপশনে পরীমণি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এরই ধারাবাহিকতায় এবার নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে দেখা যায় তাকে। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’, আর পেছনে রয়েছে ‘পরী’ নামটি।

ভিডিওর পটভূমিতে বাজতে শোনা যায় আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি বিশেষ ট্র্যাক। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে একে একে আর্জেন্টাইন তারকাদের পরিচিত উদযাপন ও সিগনেচার পোজ অনুকরণ করেন পরীমণি।

ভিডিওতে মাঠের বাস্তব ফুটেজের সঙ্গে পরীমণির অভিনব উপস্থাপনার মেলবন্ধন ভক্তদের দৃষ্টি কেড়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্বকাপ ঘিরে তারকাদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে নিজের পছন্দের দলকে সমর্থনের ভিন্নধর্মী উপস্থাপনায় পরীমণির এই ভিডিও ইতোমধ্যে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের চিঠি জাতিসংঘে: ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

1

জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি

2

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

3

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

4

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

5

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

6

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

7

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

8

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

9

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

10

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

11

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

12

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

13

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

14

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

15

হাল্যান্ডের আবেগঘন বার্তা

16

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

17

গুলির ঘটনার পর টাইগার শ্রফের প্রথম ছবি প্রকাশ্যে, কেমন আছেন

18

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

19

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

20