অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন শুরু রোববার: শ্রমমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন শুরু রোববার: শ্রমমন্ত্রী

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

শ্রমিকদের প্রতিনিধি চূড়ান্ত হবে শনিবার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) তাঁরা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।

মালিকদের সঙ্গে বৈঠক শ্রম ভবনে

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলে জানান শ্রমসচিব।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠনের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের

1

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

2

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

3

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

4

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

5

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

6

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

7

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

8

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

9

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

10

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

11

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

12

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

13

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

14

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

15

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

16

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

17

সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে

18

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

19

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

20