অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে হেনস্তার মামলায় জামিন পেলেন মেজর আখতার

বিমানবন্দরে হেনস্তার মামলায় হাইকোর্টে জামিন পেলেন মেজর আখতার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

যেভাবে গ্রেপ্তার হয়েছিলেন মেজর আখতার

এর আগে গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিমানবন্দরে কী ঘটেছিল?

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে গড়ায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

ওই মামলাতেই গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন তিনি। এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই সংসদ সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

1

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

2

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

3

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

4

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

5

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন আলভী

6

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

7

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

8

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

9

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

10

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

11

ফ্রিজ ভালো রাখার উপায়

12

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করলো নরওয়

13

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

15

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

16

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

17

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

18

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

19

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

20