অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থাপন করেছিলেন বিভুরঞ্জন: রাষ্ট্রদূত আনসারী

ছবি: সংগৃহীত

‘হতাশা, দুঃখবোধ, অতৃপ্তি আর পরিবর্তিত বাস্তবতার ভার সইতে না পেরে সাংবাদিক বিভুরঞ্জন সরকার শেষবারের মতো একটি লেখা লিখে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন অবসান করেছেন। তার এই মৃত্যু যেমন বেদনাদায়ক, তেমনি আমাদের জন্য শিক্ষণীয় বলে উল্লেখ করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত–সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এসব কথা বলেন। এ ছাড়া তিনি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত বিভুরঞ্জন সরকারের লেখা ‘খোলা চিঠি’ সংযুক্ত করেন।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ‘বিভুরঞ্জন সরকারের লেখালেখির সঙ্গে আমরা কমবেশি পরিচিত। তিনি সমাজ ও রাজনীতি নিয়ে যেমন লিখেছেন, তেমনি পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবেও উপস্থাপন করেছিলেন। তার সর্বশেষ লেখায় স্পষ্ট হয়েছে অপ্রাপ্তির বেদনা ও পারিবারিক অনটনের চিত্র, যার দায় তিনি হাসিনা সরকারের উপর ন্যস্ত করেছেন। অথচ হাসিনা তার স্তাবকশ্রেণির তথাকথিত সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের বিলাসিতা আর বৈভবে ভরিয়ে দিলেও বিভুরঞ্জনের দিকে তাকানোর ফুরসত পায়নি।’

তিনি বলেন, ‘বিভুরঞ্জন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে মতভেদ থাকাই স্বাভাবিক, তবে এমন মৃত্যু কেবল অপ্রত্যাশিত নয, অত‍্যন্ত দুঃখজনকও। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

1

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

2

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

3

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

4

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

5

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

6

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

7

ঘুমানোর আগে ফোন দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

8

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

9

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

10

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

11

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

12

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

13

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

14

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

15

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

16

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

17

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

18

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

19

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

20