অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

ছবি: সংগৃহীত



 ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটি এবং এর জনগণকে লক্ষ্য করে নজিরবিহীন সমালোচনা ও আক্রমণের ঢেউ ওঠে। বিষয়টি শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দুই দেশের বিভিন্ন তারকা ও পরিচিত ব্যক্তিরাও এ নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তিনি সাংবাদিক কনি আনসালদির প্রকাশিত একটি বার্তা পুনঃশেয়ার করেন, যেখানে আর্জেন্টিনার মানুষের আবেগ, ঐক্য এবং দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরা হয়। একই বার্তা শেয়ার করেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্দোসোও।


বার্তাটিতে বলা হয়, ‘আর্জেন্টিনা অনেকটা একটি পরিবারের মতো। আমরা নিজেদের মধ্যে যতই তর্ক-বিতর্ক বা সমালোচনা করি না কেন, বাইরে থেকে কেউ আমাদের সম্পর্কে নেতিবাচক কিছু বললে আমরা সবাই এক হয়ে তার জবাব দিই।’ এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া সমালোচনা, ভুয়া তথ্য এবং বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে একতার বার্তা তুলে ধরা হয়। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

বিশ্বকাপের সেরা গোলের ভোট শুরু, মনোনয়ন পেলেন ১২ ফুটবলার
এর আগে, স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর আন্তোনেলা রোকুজ্জো স্বামী লিওনেল মেসিকে উদ্দেশ্য করে আবেগঘন একটি বার্তা লিখেছিলেন। তিনি বলেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং সব পরিস্থিতিতেও নিজের মতো থাকার জন্য। কখনো হাল ছাড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং সবসময় নিজের সর্বোচ্চটা দাও। তোমার মানসিক শক্তি, দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, প্রকৃত সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের মূল্যবোধ অটুট রাখার মাধ্যমে। তুমি আমাদের সন্তানদের জন্য সেরা উদাহরণ এবং বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা। তোমাকে ভাষায় প্রকাশের চেয়েও বেশি শ্রদ্ধা করি এবং তোমার পাশে জীবন কাটাতে পেরে আমি গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

1

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

2

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

3

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

4

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

5

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

6

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

7

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

8

পাকিস্তানে বিশেষ সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

9

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

10

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

11

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

12

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

13

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

14

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

15

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

16

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ টন ছাড়াল

17

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

18

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

19

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

20