অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাতার একা নয়, ইসলামি বিশ্ব তাদের পাশে আছে: আরব লীগ প্রধান

ছবি: সংগৃহীত

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছেন, কাতার একা নয়, আরব ও ইসলামি বিশ্ব দোহার পাশে দাঁড়িয়েছে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দোহায় জরুরি আরব ও ইসলামি নেতাদের সম্মেলনের প্রাক সভায় এসব কথা বলেন তিনি। আবুল গেইত বলেন, গাজার গণহত্যার বিরুদ্ধে দুই বছরের আন্তর্জাতিক নীরবতার সরাসরি ফল ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড।

এছাড়া আন্তর্জাতিক সমাজের নীরবতা দখলদারদের এমন অপরাধ করতে উৎসাহিত করেছে, যা শাস্তিহীন থেকে যাচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন আরব লীগ প্রধান।

গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলার পর এ সম্মেলন আয়োজন করেছে কাতার। ওই হামলায় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, সম্মেলনে “ইসরায়েলি হামলার বিষয়ে একটি খসড়া প্রস্তাব” আলোচনা করা হবে।

দোহায় প্রাক সভায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দ্বৈত মানদণ্ড ব্যবহার বন্ধ করে ইসরায়েলকে তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হত্যা অভিযান কখনো সফল হবে না এবং কেউ তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে পারবে না।’

তিনি ইসরায়েলের হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘এই ভয়াবহ হামলা দোহায় শান্তি আলোচনার সময় ঘটেছে। হামলাটি কেবল হামাসের শান্তি আলোচকদের লক্ষ্য করেই করা হয়নি, বরং মধ্যস্থতার মূল নীতিকেও আক্রমণ করা হয়েছে।

সূত্র: আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

1

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

2

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

3

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

6

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

7

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

8

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

9

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

10

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

14

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

15

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

16

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

17

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

18

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

19

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

20