অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

ছবি: সংগৃহীত



কেপ ভার্দে স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে । ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বব্যাপী নজর কেড়েছেন তাদের গোলকিপার ভোজিনিয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেড়েছে জ্যামিতিক হারে। তাই আর্জেন্টিনার বিপক্ষে বিশেষ নজরে থাকবেন এ গোলকিপার।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ভোজিনিয়ার লড়াই হবে লিওনেল মেসির সঙ্গে। স্পেনের বিপক্ষে যেভাবে একের পর এক সেভে চমক দেখিয়েছিলেন, আর্জেন্টিনা অধিনায়ককে সেভাবে কি রুখে দিতে পারবেন তিনি? সেই উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পরই। তবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছেন তিনিও।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে ক্লিনশিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে সাতটি সেভ তার, তবে উরুগুয়ে তার দুর্গ ভেঙে দুটি গোল করেছিল। পালটা দুটি গোলে কেপ ভার্দে সেই ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে। সৌদি আরবের বিপক্ষে তিনটি শট ঠেকিয়ে দেন ভোজিনিয়া। সব মিলিয়ে তিন ম্যাচে দুটি ক্লিন শিট ও ১০টি সেভ তার।

এদিকে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও আলোচনায়। তিনি কি পারবেন ভোজিনিয়াকে ছাপিয়ে যেতে? গত আসরের গোল্ডেন গ্লাভস জয়ীকে আসলে সেভাবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান পরীক্ষাই নিতে পারেনি।


তিন ম্যাচে দুটি ক্লিন শিট তার। আর্জেন্টিনার দৃঢ় রক্ষণভাগ চিড়ে তার দিকে দুই দল একটি করে শট নিতে পেরেছে। এর মধ্যে জর্ডানের কাছে গোল হজম করেছেন তিনি। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি সেভ রয়েছে তার। আলজেরিয়ার বিপক্ষেও কোনো পরীক্ষা তাকে দিতে হয়নি।

স্পেনকে ছাপিয়ে আর্জেন্টিনার ধারালো আক্রমণভাগ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া। ভোজিনিয়াকে নিশ্চয়ই বিশাল ও চ্যালেঞ্জিং পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

1

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

2

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

3

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

4

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

5

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

6

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

7

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

8

সংস্কারের বকেয়া রেখে হালখাতা

9

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

10

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

11

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

12

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

13

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

14

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

15

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

16

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

17

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

18

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন ন

19

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

20