ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

সংগৃহীত

মার্কিন ও ইসরাইলি হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুতগতিতে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান আবারও ড্রোন উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মাত্র ছয় সপ্তাহের মধ্যে ইরান তাদের সামরিক শিল্পের বড় অংশ সচল করে ফেলে। মার্কিন গোয়েন্দাদের পূর্বের ধারণার তুলনায় ইরানের এই পুনরুদ্ধারের গতি অনেক বেশি বলে জানা গেছে।

কর্মকর্তাদের মতে, হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি, উৎক্ষেপণ ব্যবস্থা এবং অস্ত্র তৈরির কারখানার বেশিরভাগই ইতোমধ্যে পুনর্নির্মাণ করেছে ইরানি বাহিনী। এতে করে ইরানের সামরিক শক্তি দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে পড়বে—এমন ধারণা এখন প্রশ্নের মুখে পড়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার একটি অংশ মনে করেছিল, ড্রোন সক্ষমতা পুনরুদ্ধারে ইরানের দীর্ঘ সময় লাগবে। তবে নতুন তথ্য বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশটি পূর্ণাঙ্গ ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা ফিরে পেতে পারে।

এদিকে পেন্টাগন ও মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের সামরিক শিল্প ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ইরানের দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো কার্যকর অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতির সময় মাটির নিচে চাপা পড়ে থাকা অনেক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের হাতে এখনো বিপুল সংখ্যক ড্রোন মজুত রয়েছে, যা তাদের মোট সক্ষমতার প্রায় অর্ধেক। পাশাপাশি পারস্য উপসাগরে সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহৃত উপকূলীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর বড় অংশও অক্ষত রয়েছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের পরোক্ষ সহযোগিতা এবং নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার কারণে ইরান খুব দ্রুত ধ্বংসস্তূপ কাটিয়ে সামরিক শক্তি পুনর্গঠনে সফল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

1

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

2

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

3

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

4

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

5

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

6

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

7

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

8

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

9

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

10

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

11

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

12

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

13

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

14

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

15

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

16

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

17

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

18

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

19

দিনাজপুরে ৩৮.৩ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকূলেও নাভিশ্বাস

20