অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

একদিনেই ৫০ হাজার কোটি ডলার হারাল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

একদিনেই ৫০ হাজার কোটি ডলার হারাল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পেছনে বিপুল বিনিয়োগ এবং এর প্রভাবে মূল ব্যবসার আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব প্রযুক্তি বাজারে। এই উদ্বেগের মধ্যে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য একদিনেই প্রায় ৫০ হাজার কোটি ডলার কমেছে।

গুগলের প্রধান ব্যবসা কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের নতুন ‘এআই মোড’-এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন সরাসরি কথোপকথনের মতো করে প্রশ্নের উত্তর পাচ্ছেন। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আগের মতো আয় হচ্ছে না।

তবে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এআই-নির্ভর সার্চ ইঞ্জিন নিয়ে আশাবাদী অ্যালফাবেট।

আয় বাড়লেও বিজ্ঞাপন নিয়ে উদ্বেগ

সম্প্রতি প্রকাশিত অ্যালফাবেটের ত্রৈমাসিক হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন থেকে আয় নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

এর ফলে অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

প্রতিবেদনে দেওয়া হিসাব অনুযায়ী, দিনশেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। আগের দিন যা ছিল ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ, দুই দিনের বাজারমূল্যের হিসাবে ব্যবধান প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, প্রচলিত ব্যবসার আয় ধরে রেখে এআইয়ের মতো ব্যয়বহুল খাতে বিনিয়োগ চালিয়ে যাওয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

অ্যামাজনের বিশাল খরচ ও ভবিষ্যৎ পরিকল্পনা

গুগলের পাশাপাশি মাইক্রোসফট ও অ্যামাজনও এআই খাতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে অতিরিক্ত ব্যয়ের উদ্বেগে অ্যামাজনের শেয়ারের দাম ৬ শতাংশ কমেছে।

অ্যামাজনের বিক্রি ১১ শতাংশ বেড়ে ২০১ বিলিয়ন ডলারে পৌঁছালেও প্রতিষ্ঠানটির নগদ অর্থের প্রবাহে ৪২ বিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ, ব্যবসা পরিচালনা ও বিনিয়োগে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেন, ক্লাউড সেবা, খুচরা বিক্রি এবং নিজস্ব চিপ তৈরির মাধ্যমে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলার আয়ের সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির সামনে।

ব্যয় নিয়ে সমালোচনা থাকলেও এসব বিনিয়োগ অ্যামাজনের ব্যবসার ধরন দীর্ঘমেয়াদে বদলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তুলনামূলক কম চাপে মাইক্রোসফট

ওয়াল স্ট্রিটে মাইক্রোসফটের শেয়ারের দরপতন ছিল তুলনামূলক কম—১ শতাংশের নিচে। ওপেনএআইয়ের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি এআই খাতে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পাশাপাশি খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথও বেছে নিয়েছে।

চলতি ত্রৈমাসিকে মাইক্রোসফটের আয় ১৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘কোপাইলট’-এর ব্যবহারও দ্রুত বাড়ছে।

এআই বিনিয়োগ থেকে লাভের অপেক্ষা

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো, ক্লাউড সেবা, চিপ এবং নতুন পণ্য তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। তবে এসব বিনিয়োগ থেকে আয় ও মুনাফা কত দ্রুত বাড়বে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তির এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠান এআই থেকে টেকসই মুনাফা অর্জন করতে পারবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

1

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, মারধরের শিকার

2

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

3

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

4

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

5

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

6

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

7

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

8

আটলান্টাকে হারাল মায়ামি মেসির গোল কত

9

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

10

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

11

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

12

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

13

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

14

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

15

কনকাশনে ছিটকে গেলেন মুমিনুল, বদলি হিসেবে জাকের

16

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

17

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

18

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

19

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

20