অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

ছবি: সংগৃহীত



 ফাইনালের মঞ্চে নজর থাকবে শুধু লিওনেল মেসি বা লামিন ইয়ামালের দিকেই নয়, সমানভাবে থাকবে রেফারিং দলের দিকেও। স্পেন ও আর্জেন্টিনার মহারণ পরিচালনার দায়িত্বে রয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। তবে আলোচনার বিষয় শুধু তার নিয়োগ নয়, পুরো অফিশিয়েটিং দলের বৈচিত্র্যও। ফাইনালের ১০ সদস্যের রেফারিং প্যানেলে প্রতিনিধিত্ব করছেন সাতটি ভিন্ন দেশের কর্মকর্তা।

বিশ্বকাপ ফাইনালের জন্য ভিনচিচকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর বলেই মনে করা হচ্ছে। কারণ চলতি মৌসুমে ইউরোপ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

বিশেষ করে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচিত হন। এছাড়া ভিনচিচ স্লোভেনিয়ার নাগরিক হওয়ায় আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। কারণ তিনি উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনেরই স্বদেশি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেফেরিন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব একটা ভালো নয়।

ভিনচিচের সঙ্গে দুই সহকারী রেফারি হিসেবেও রয়েছেন তারই স্বদেশি টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও পঞ্চম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং মোহাম্মদ আলকালাফ। ডালাসে অবস্থিত ভিএআর কক্ষে প্রধান ভিএআর হিসেবে থাকবেন জার্মানির বাস্টিয়ান ড্যাঙ্কার্ট। তিনিই ভিএআর টিমের একমাত্র ইউরোপীয় কর্মকর্তা।

এছাড়া সহকারী ভিএআর হিসেবে থাকবেন কলম্বিয়ার নিকোলাস গায়ো। বিকল্প ভিএআর হিসেবে রয়েছেন কাতারের খামিস আল মারি, আর বিকল্প সহকারী ভিএআর হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান এবং মেক্সিকোর গিয়ের্মো পাচেকো।

এই রেফারিং দলে নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান একমাত্র নারী কর্মকর্তা। এবারের বিশ্বকাপে নারী রেফারিদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত থাকলেও ফাইনালের মতো বড় ম্যাচে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে।

স্পেন-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে তাই শুধু দুই দলের তারকারাই নন, সাত দেশের প্রতিনিধিত্বকারী এই বহুজাতিক রেফারিং দলও থাকবে বিশেষ নজরে। তাদের প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

1

ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়

2

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

3

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

4

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

5

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

6

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

7

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

8

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

9

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

10

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

12

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

13

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

14

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

15

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

16

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

17

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

18

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

19

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

20