অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ফের বাড়ল স্বর্ণের দাম, জেনে নিন ভরিতে কত

ছবি: সংগৃহীত


 কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর টানা ৮ দফায় বাড়ানোর পর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি  ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

1

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

2

নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু

3

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

4

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

5

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

6

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

7

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

8

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

9

সরানো হচ্ছে সচিবালয়, বসবে আদালত

10

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

11

ফল মানছেন না ফ্লাভিও বলসোনারো

12

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

13

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

14

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

15

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

16

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

17

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

18

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

19

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

20