ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন মো. মাসুদুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, অনিয়ম এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ঝগড়াচর কেন্দ্রে একজন জাল ভোটদাতাকে পুলিশের কাছে দেওয়ার পরও পুনরায় একই ধরনের ঘটনা ঘটে। পুরাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট মোসাম্মদ রুজিনা বেগম নিজ হাতে ব্যালটে সিল মারছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করা হয়।

এছাড়া ত্রিপদী সদর ইউনিয়নের উত্তর ত্রিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের কর্মীদের ওপর হামলা এবং কাকিলাকড়া ইউনিয়নের ঘরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে বাধা দিতে গেলে জামায়াতের এজেন্টদের ওপর হামলা চালানো হয় এবং তাজুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন বলেও তিনি জানান।

শেষে মো. মাসুদুর রহমান বলেন, “এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি সবাই দেখেছে। তাই আমি এই নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দিচ্ছি।” এর আগে ভোট চলাকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও তিনি একই অভিযোগ তুলে নির্বাচন বর্জনের কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

1

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

2

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

3

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

4

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

5

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

6

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

7

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

8

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

9

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

10

হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য স

11

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

12

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

13

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

14

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

15

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

16

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

17

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

18

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

19

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

20