অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তার অভিযোগ

রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলাকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। ঘুস নেওয়ার অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।

ঘুস নেওয়ার অভিযোগে উত্তেজনা

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। পরে ওই টাকা উদ্ধার করা হয়েছে বলেও তাদের দাবি। তবে তাৎক্ষণিকভাবে ঘুসের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ফুটপাতে দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

1

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

2

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

3

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

4

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

5

ইরানের নেতৃত্বের প্রশংসায় শাহবাজ

6

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

7

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

8

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

9

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

10

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

11

শ্রমিক আন্দোলনে সাভার-গাজীপুরে ৮০ কারখানায় ছুটি

12

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

13

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

14

আখরোট নাকি কাজুবাদাম, কোন বাদামে বেশি উপকার

15

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

16

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

17

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

18

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

19

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি

20