ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

ক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে দেশের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকেই শুরু হবে।

এবারের পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে শিক্ষার্থীদের জন্য এবার প্রশ্নপত্রে একক মানদণ্ড অনুসরণ করা হবে।

এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো। এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এই নতুন পদ্ধতি পরীক্ষার মান ও স্বচ্ছতা আরও বাড়াবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

1

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

2

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

3

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

4

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

5

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

6

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

7

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

8

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

9

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

10

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

11

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

12

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

13

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

14

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

15

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

16

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

17

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

18

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

19

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

20