অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

ছবি: সংগৃহীত



 অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকলেও, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ অবশেষে তার দেখা মিলল।


ম্যাচের ৭৬তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যেন পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি।

আর মাঠে নামার মুহূর্তেই এক অনন্য রেকর্ড গড়েছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সিটি পড়ে আজ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। এতেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

এর আগে কেবল ফুটবল সম্রাট পেলে ও কিংবদন্তি রিভালদো বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পড়ে ১৪টি করে ম্যাচে মাঠে নেমেছিলেন। পেলে চার বিশ্বকাপে আর রিভালদো দুই বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। এবার সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন নেইমার।

অবশ্য নেইমারের সামনে সুযোগ রয়েছে এককভাবে এই রেকর্ডটি দখলে নেওয়ার। কারণ, ব্রাজিল ইতোমধ্যে নকআউটে কোয়ালিফাই করেছে। ফলে আগামী ম্যাচে নেইমার মাঠে নামলেই এই কীর্তি এককভাবে নিজের করে নেবেন।

নেইমারের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৪টি বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০১৮ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০২২ সালে ৩ ম্যাচ এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচ মিলিয়ে মোট ১৪ বার তিনি ১০ নম্বর জার্সিতে বিশ্বকাপে মাঠে নামলেন।

মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে— মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। অতীতে ১৯৬২ সালে কিংবদন্তি পেলে চোটে পড়ার পর এমনটা ঘটেছিল। সেবার টানা তিন ম্যাচে ১০ নম্বর জার্সি শূন্য ছিল। তবে নেইমারের প্রত্যাবর্তনে সেই ধারায় ইতি পড়ল।

জাতীয় দলের হয়ে সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত ১০ নম্বর জার্সি গায়ে ৯৮টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। তার সামনে এখন কেবল কিংবদন্তি পেলে। তিনি ১০ নম্বর জার্সি পরে ১০৫টি ম্যাচ খেলেছিলেন। চলতি বিশ্বকাপের নকআউট পর্বেই নেইমার তার ক্যারিয়ারে ১০ নম্বর জার্সিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন। যদি ব্রাজিল শেষ ১৬- তে কোয়ালিফাই করে আর নেইমার পুরোপুরি ফিট থেকে মাঠে নামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

1

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

2

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

3

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

4

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

5

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

6

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

7

গদি বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ইনফান্তিনো, অস্বীকার হোয়াই

8

ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ২০২৬

9

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

10

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

11

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

12

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

13

বিশ্ব ধরিত্রী দিবস আজ

14

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

15

ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

16

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

17

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

18

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

19

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

20