ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম শিগগিরই বিবাহিত জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। পারিবারিক সূত্র অনুযায়ী, আগামী ১৩ মে তিনি চিকিৎসক আনিকা ফরায়েজির সঙ্গে বিয়ে করবেন।

জানা গেছে, আনিকা ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার আদি নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিক পরিচয়ে তিনি একটি স্বনামধন্য ব্যবসায়িক পরিবারের সদস্য। তার বাবা দেশের একটি বড় শিল্পগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, বিয়ের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে একটি বিয়ের কার্ডের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাদিক কায়েমের সহকর্মীরা সামাজিক মাধ্যমে নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন। অনেকেই তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়কে ইতিবাচকভাবে দেখছেন।

ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ক্যাম্পাসজুড়ে সাদিক কায়েমের এই বিয়ের খবরকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

1

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

2

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

3

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

4

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

5

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

6

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

7

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

8

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

9

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

10

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

11

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

12

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

13

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

14

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

15

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

16

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

17

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

18

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

19

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

20