অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারের পেছনে অন্যকিছু রয়েছে?

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফাইনাল হারের রেশ এখনও কাটেনি আলবিসেলেস্তেদের। এরই মধ্যে ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে দেওয়া লিওনেল মেসির রহস্যময় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেসি ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলছেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’

এ পর্যন্ত সব ঠিকই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে মেসির পরের কথাগুলো, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’


ভিডিওতে দেখা গেছে, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্তই ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ফুটবলারদের কী ভুলে যাওয়ার কথা বলেন মেসি?

মেসি র কী ইঙ্গিত করছিলেন, তা পরিষ্কার না হলেও এঞ্জো ফার্নান্দেজের পোস্ট এই রহস্যকে আরো গভীর করেছে। তাহলে সত্যি কি আর্জেন্টিনা হারার পেছনে গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে। 
এটা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে দানা বেঁধেছে সন্দেহ। সময়ের সাথে সব রহস্য তার জট খুলবে এমনটা মনে করছেন ফুটবল প্রেমীরা। তাছাড়া ফকল্যন্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিার খেলোয়ারদের ব্যানার প্রদর্শন কাল হয়েছে তাদের জন্য এমনটা মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে -ফার্নান্দেজ


বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর রহস্যময় এক পোস্ট দিয়েছেন এঞ্জো ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে।" 
এরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনা শিবিরকে ঘিরে চলা নানা গুঞ্জন। ফাইনালের আগে দলের ভেতরে আদৌ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি তারকা এনজোকে। ম্যাচের কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

ফাইনালের পর থেকে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে চারদিকে চলছে ষড়যন্ত্র তত্ত্ব। এমন সময়ে এনজোর কথা অনেকেই হয়তো নতুন করে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে। এই দল শেখায় প্রতিযোগিতা মানে শুধু জয় নয়, বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনও হাল না ছাড়া।’

দলের অংশ হতে পারাকে গর্বের উল্লেখ করে এনজো বলেন, ‘যারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে প্রতিনিধিত্ব করেছে, সেই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পাশে থাকার জন্যবাদ জানান সবাইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

1

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

2

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

3

ভারত ও চীন ‘বাবা-মা’র মতো’, নেপালের পররাষ্ট্রমন্ত্রী

4

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

5

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

6

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

7

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

8

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

9

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যু

10

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

11

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

12

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

13

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

14

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

15

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

16

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

17

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

18

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

19

হরমুজ প্রণালী পাড়ি দিল দুই চীনা ট্যাংকার

20