ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব্যতিক্রমী বার্তা

প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ এবার বৈশাখী শোভাযাত্রায় থাকছে ভিন্নধর্মী ও প্রতীকী বার্তা। বৈশ্বিক জ্বালানি সংকট এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতিকে সামনে রেখে লোকজ ঐতিহ্যের সঙ্গে আধুনিক বাস্তবতাকে যুক্ত করা হয়েছে এবারের আয়োজনের থিমে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জানান, এবারের শোভাযাত্রায় ঘোড়াগাড়ি ও টমটম যুক্ত করা হয়েছে, যা বাঙালির ঐতিহ্যবাহী বাহন হিসেবে উপস্থাপিত হবে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিকল্প শক্তি ও স্বনির্ভরতার বার্তা তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ঘোড়ার নিরবিচ্ছিন্ন গতি ও ঐতিহ্যবাহী বাহনের ব্যবহার স্বনির্ভরতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে দেখানো হবে যে, সংকটের মধ্যেও নিজস্ব শক্তিতে এগিয়ে যাওয়া সম্ভব।

এবারের শোভাযাত্রায় ইলিশ মাছ, রাজা-রানির মুকুটসহ বিভিন্ন লোকজ প্রতীকের প্ল্যাকার্ডও থাকবে, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরবে। ইতোমধ্যে এসব উপকরণ তৈরির কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

শোভাযাত্রা শুরু হবে সকাল ১০টায় চারুকলা প্রাঙ্গণ থেকে। দিনব্যাপী আয়োজনে বিকেল থেকে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে চারুকলার শিক্ষার্থী ও বাউল শিল্পীরা অংশ নেবেন।

এছাড়া সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে ‘লোকসুরে নববর্ষ’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

1

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

2

জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি

3

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

4

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

5

ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল

6

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

7

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

8

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

9

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

10

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি

11

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

12

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

13

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

14

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

15

দিল্লিতে আটক ৬ বাংলাদেশি

16

গোপন সামরিক তথ্য ফাঁস

17

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

20