অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না এবং শক্তির দাপট দেখিয়ে ইরানিদের নতি স্বীকার করানো সম্ভব নয়। খবর বিবিসির।

পেজেশকিয়ান বলেন, মার্কিন সরকারের প্রতি ইরানের একটি ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ রয়েছে, যা বর্তমান পরিস্থিতিতেও বিদ্যমান। তিনি বলেন, যেকোনো অর্থপূর্ণ সংলাপের প্রধান ভিত্তি হতে হবে ‘প্রতিশ্রুতি রক্ষা করা’। যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা না করে, তবে আলোচনার কোনো পরিবেশ তৈরি হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান মার্কিন কর্মকর্তাদের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি লিখেন, ‘মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে আসা গঠনমূলক নয় এমন ও পরস্পরবিরোধী সংকেতগুলো একটি তিক্ত বার্তা বহন করে; তারা মূলত ইরানের আত্মসমর্পণ চায়।’

এমন এক সময়ে ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, পাকিস্তানে আজই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

1

অপ্রতিম হত্যা:স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন এমপি

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

4

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

5

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

6

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

7

৫ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনে অধ্যাদেশ জারি

8

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

9

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

10

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

11

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

12

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

13

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

14

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

15

খুলনায় মোটরসাইকেলে বসে থাকা যুবদলের সাবেক নেতাকে গুলি

16

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

17

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

18

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া আহসান

19

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

20