ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ড. সাইমুম পারভেজকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দায়িত্ব পালন করবেন এবং এ পদে তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম রাব্বানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. সাইমুম পারভেজকে চুক্তিভিত্তিক এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা পরিত্যাগ করতে হবে।

এতে আরও বলা হয়, নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, ড. সাইমুম পারভেজ এর আগে বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট নীতিনির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে আসছে বড় এআই পরিবর্তন

1

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

2

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

3

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

4

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

5

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

6

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

7

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

8

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

11

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

12

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

13

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

14

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

15

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

16

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

17

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

18

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

19

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

20