অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত



তামিল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া ‘থালাপতি বিজয় অভিষেক নির্বাচনেই তামিলনাড়ুতে এক ঐতিহাসিক নির্বাচনি বিজয়ের পথে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে টিভিকে ৮৯টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে আরও ১৯টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) মাত্র ৫৫টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে আরও ১৩টি আসনে।  অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এডিএমকে) ৩৮টি আসন পেয়েছে এবং এগিয়ে আছে ১৮টিতে। এছাড়া, অন্যান্য দল দুটি আসনে এগিয়ে আছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে কারুর অঞ্চলে থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসংযোগের একটি বিশাল সমাবেশের সময় ঘটে যাওয়া সেই পদদলনের ঘটনাটি সাময়িকভাবে তার রাজনৈতিক উত্থান থেকে মনোযোগ সরিয়ে ভক্ত-কেন্দ্রিক রাজনীতির তীব্রতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছিল। ওই ঘটনায় সমর্থকদের চাপে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছিলেন। প্রাণঘাতী পদদলনের স্মৃতি নিয়ে প্রচারণার পরেও, তামিলনাড়ুর নির্বাচনের ফলাফল বিজয়ের বিশাল ভক্ত-অনুরাগীদের সমর্থনের প্রতিফলন ঘটিয়েছে, যা একটি নবাগত দলের জন্য এক অত্যাশ্চর্য ঘটনা হিসেবে আবির্ভুত হয়েছে।

টিভিকে তাদের ইশতেহারের মাধ্যমে দ্রাবিড় দুর্গ তামিলনাড়ুতে নিজেদের একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের ইশতেহারে  নারী এবং বেকার স্নাতকদের মতো গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। তামিলনাড়ুর প্রতিটি নারীর জন্য মাসিক আড়াই হাজার রুপি অনুদান, বেকার স্নাতকদের জন্য ১০ হাজার  রুপি, সমবায় কৃষি ঋণ মওকুফ এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রণালয় স্থাপনসহ টিভিকে দক্ষিণ ভারতের এই রাজ্যের নারী, কৃষক এবং তরুণ জনগোষ্ঠীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

1

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

2

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

3

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

4

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

5

রুবেল হোসেনকে বিদায়ী বিশেষ সম্মাননা দিল বিসিবি

6

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

7

কমছেই না শিশু নির্যাতন

8

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

9

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

11

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

12

র‌্যাব আগের মতো থাকছে না, পাল্টে যাচ্ছে নাম

13

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

14

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

15

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

16

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

17

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

18

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

19

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

20