ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বৈঠকে অংশ নেন কমিশনের সদস্যবৃন্দ, যার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, এমপি; ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি, এমপি।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। অনুমোদিত হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের শুরুতে পূর্ববর্তী ৩৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই বৈঠকের মাধ্যমে সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

1

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

2

কমছেই না শিশু নির্যাতন

3

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

4

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

5

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

6

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

7

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

8

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

9

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

10

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

11

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

12

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

13

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

14

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

15

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

16

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

17

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

18

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

19

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

20