ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

সংসদে হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বৃহত্তর নোয়াখালীকে আলাদা প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আবদুল হান্নান মাসউদ। বুধবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে স্থানীয় জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে এ অঞ্চল একটি স্বতন্ত্র প্রশাসনিক মর্যাদা পাওয়ার যোগ্য বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, ব্রিটিশ আমলে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এখানে একটি বড় বিমানঘাঁটি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি একসময় ভুলুয়া নদীবন্দর দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে নোয়াখালীর মানুষের অবদান রয়েছে। খেলাফত আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা সময়ে এ অঞ্চলের মানুষ সক্রিয় ভূমিকা পালন করেছে।

দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করতে দ্রুত নোয়াখালীকে একটি পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা প্রয়োজন।

তার এই দাবিকে ঘিরে জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ লাগাবেন সমর্থকেরা

1

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

2

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

3

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

4

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

5

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

6

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

7

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

8

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

9

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

10

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

11

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

12

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

13

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

14

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

15

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

16

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

17

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

18

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

19

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

20