ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে। তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম-এ উপস্থিত হয়ে তিনি এই প্রতিযোগিতার সূচনা করেন। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুদে ক্রীড়াবিদরা অনুষ্ঠানে অংশ নেয়।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সূচনা হয়েছিল ১৯৭৬ সালে, যা মূলত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশ টেলিভিশন-এর মাধ্যমে প্রচারিত এই আয়োজন আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সাংস্কৃতিক অঙ্গনে বহু প্রতিভা তুলে আনে।

দীর্ঘ বিরতির পর সেই পরিচিত নাম এবার নতুন রূপে ফিরে এসেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে। এবার মঞ্চনির্ভর আয়োজনের পরিবর্তে মাঠকেন্দ্রিক এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল পৌনে ৪টা থেকেই অনুষ্ঠান শুরু হয় এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে, যা ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান

1

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান

2

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

3

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

4

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

5

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

6

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন

7

কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের ভিসা জটিলতা কাটাচ্ছে যুক্তরাষ্ট

8

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

9

আসামিদের গ্রেপ্তার জরুরি বলছেন আইনজীবী

10

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

11

এনআইডির মহাপরিচালক বদলি

12

গবাদিপশুর শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত

13

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি

14

পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

15

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

16

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিয়োগ পরীক্ষা তদারকিতে প্রতিমন্ত্রী

17

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

18

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

19

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

20