ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, তার গাড়ি ভাঙচুর এবং তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পর্যন্ত ফিলিং স্টেশনটিতে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ চলছিল। সন্ধ্যার পর সেটি বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর এমপি মাছুম মোস্তফা ব্যক্তিগত গাড়িতে সেখানে পৌঁছান এবং পাম্পের মালিকের সঙ্গে কথা বলেন। এরপর তিনি একটি কক্ষে নামাজ আদায় করতে যান।

এ সময় হঠাৎ করে ১৫টির মতো মোটরসাইকেলে ২০-২৫ জন যুবক এসে জ্বালানি নেওয়ার দাবি করে উত্তেজনা সৃষ্টি করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তারা এমপির গাড়িতে ভাঙচুর চালায়। নামাজ শেষে বাইরে বের হলে এমপিকে লক্ষ্য করে ধাওয়া দেওয়া হয় এবং তাকে ঘিরে ফেলে অবরুদ্ধ করে রাখা হয়।

সংসদ সদস্যের অভিযোগ, হামলায় জড়িতরা স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তিনি বলেন, তাকে অবরুদ্ধ করার পাশাপাশি তার সঙ্গে থাকা কর্মী-সমর্থকদেরও মারধর করা হয়েছে।

ঘটনার সময় ফিলিং স্টেশনে কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে পূর্বধলা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে প্রায় আধা ঘণ্টা পর এমপিকে উদ্ধার করে। এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০-৩৫ জনের একটি দল ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি করে এবং ভাঙচুর চালায়। এ সময় এমপির সঙ্গীদেরও হামলার শিকার হতে হয়।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমপিকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি নেতা আবু তাহের তালুকদার বলেন, হামলার বিষয়টি তিনি শুনেছেন, তবে এতে তার দলের কেউ জড়িত নয় বলে দাবি করেন।

এ ঘটনায় জেলা জামায়াত নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে ঘটনাটিকে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

1

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

2

গ্রিন কার্ড আবেদন নীতি বদলালো যুক্তরাষ্ট্র

3

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

4

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

5

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

6

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

7

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

8

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

9

মুখে নয়, মাঠেই হবে লড়াই

10

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

12

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

13

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

14

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

15

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

16

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

19

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

20