অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ইঙ্গিত হ্যারি কেইনের

ছবি: সংগৃহীত



 সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। তবে এখনই অবসরের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন এই স্ট্রাইকার। বরং লিওনেল মেসির উদাহরণ টেনে ভবিষ্যতে আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।


বুধবার(১৫ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেইনকে জিজ্ঞাসা করা হয়, এটিই কি তার শেষ বিশ্বকাপ ছিল? উত্তরে বায়ার্ন মিউনিখের এই তারকা বলেন, এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি। আমি বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে অবশ্যই চার বছর অনেক দীর্ঘ সময়।

এরপর মেসির প্রসঙ্গ টেনে কেইন বলেন, আবার দেখুন, মেসির মতো একজন এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই সত্যি বলতে আমি জানি না। এই মুহূর্তে আমার প্রয়োজন শুধু এই বিদায়ের হতাশা কাটিয়ে ওঠা। আমরা আমাদের সবকিছুই উজাড় করে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

1

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

2

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

3

উত্তরায় শ্রমিকদের টানা ৩ দিনের আন্দোলন, মহাসড়ক অবরোধে স্থবির

4

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

5

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

6

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

8

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

9

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

10

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা উত্তর কোরিয়ার, বাড়ছে নৌ-সামরি

11

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

12

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

13

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

14

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

15

‘ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি’: স্পেনের প

16

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

17

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

18

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

19

নেইমার আর আগের মতো নেই: বলছেন জাপানের ফরোয়ার্ড

20