ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী |সংগৃহীত

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঘিরে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টে নিজেই আইনজীবীর ভূমিকায় হাজির হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার আদালতে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মামলাটি দায়ের করেন তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী ও আইনজীবী শীর্ষাণ্য ব্যানার্জী। মামলার শুনানিতে মমতা ব্যানার্জী নিজেই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলায়ও সুপ্রিম কোর্টে তাকে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল।

আদালত থেকে বের হওয়ার সময় মমতা ব্যানার্জীকে ঘিরে স্লোগান দিতে শুরু করে উপস্থিত একাংশ। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “ওরা আমাকে মেরেছে।”

তৃণমূল কংগ্রেস এ ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে উসকানি দেওয়ার অভিযোগ তোলে। তবে বিজেপির নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয়। একজন সাবেক মুখ্যমন্ত্রী ও নারী নেত্রীকে নিয়ে এ ধরনের আচরণ বিজেপি সমর্থন করে না।”

বার্তা সংস্থা এএনআই’র তথ্য অনুযায়ী, আদালতে মমতা ব্যানার্জী দাবি করেন, নির্বাচনের পর নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলার শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

আদালতে তিনি আরও বলেন, “রাজ্যের মানুষকে বাঁচান। এটা উত্তর প্রদেশ নয়, বুলডোজারের রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ।”

এদিকে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর উপস্থিতি নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন। শুভেন্দু বলেন, “আমার অনেক কাজ আছে। এসব নিয়ে ভাবার সময় নেই, আর আমি ভাবতেও চাই না।”

রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আদালতে মমতা ব্যানার্জীর সরাসরি অংশগ্রহণ নতুন করে রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

1

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

2

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

3

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

4

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

5

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

6

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

7

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

8

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

9

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

10

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

11

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

12

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

13

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

14

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

15

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

16

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

17

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

18

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

19

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

20