অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক, ডাকলেন ‘ভাই’

ছবি: সংগৃহীত



চলতি বিশ্বকাপে ঘানার যাত্রা শেষ হয়েছে নকআউট পর্বেই। তবে মাঠের খেলায় দলের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। বিশ্বকাপ চলাকালে একের পর এক বিতর্কিত ভবিষ্যদ্বাণী করে তিনি বেশ আলোচনার জন্ম দেন। প্রথমে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে মন্তব্য করে শিরোনাম হন। এরপর আর্জেন্টিনার বিদায় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এবার ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে নতুন এক দাবি করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কুয়াকু বনসাম।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানে ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদু করে আটকে রেখেছেন। ফলে সে ঘানার বিপক্ষে গোল করতে পারবে না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি কেইন। তাতেই রীতিমতো ভাইরাল হয়ে যান এই তান্ত্রিক।

নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুয়াকু বনসাম। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, নকআউটে কেপ ভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। এমনকি চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পর্তুগাল, প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবেন রোনালদো।

ঘানার এই তান্ত্রিকের উভয় দাবি বিফলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে লড়াই হলেও ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলে থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ভবিষ্যদ্বাণী কাজে না আসা এই তান্ত্রিক মেসিকে নিয়ে জানালেন এবার ভিন্ন খবর।

কেপ ভার্দের বিপক্ষে মেসিদের হেরে যাওয়া নিয়ে নাকি কোনো মন্তব্যই করেননি তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কুয়াকু বনসাম বলেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

দুইদিন আগে করা এমন মন্তব্যের সঙ্গে তিনি পুরোনো পোস্টও জুড়ে দিয়েছেন। সেখানেও তিনি মেসিকে নিয়ে এমন মন্তব্য করেননি বলে দাবি করছেন। তিনি বলেন, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে, এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

1

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

2

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

3

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

4

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

5

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

6

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

7

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

8

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

9

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

10

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

11

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

12

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

13

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ

14

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

15

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

16

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

17

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

18

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

19

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

20