ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

কামি রিতা শেরপা ও লাখপা শেরপা |সংগৃহীত

নেপালের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন দুই অভিজ্ঞ পর্বতারোহী। মাউন্ট এভারেস্টে আরোহণ করে নিজেদের গড়া রেকর্ডই ভেঙে দিয়েছেন তারা।

কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা রোববার ৩২তমবার এভারেস্টের শৃঙ্গে পৌঁছে নিজের আগের রেকর্ড আরও এক ধাপ বাড়িয়েছেন। অন্যদিকে লাখপা শেরপা ১১তমবারের মতো এভারেস্ট জয় করে নারীদের মধ্যে নিজের গড়া রেকর্ডই আবার নতুন করে ভাঙেন।

নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র হিমাল গৌতম এই অর্জনকে দেশের পর্বতারোহণ ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

৫৬ বছর বয়সী কামি রিতা শেরপা প্রথম ১৯৯৪ সালে বাণিজ্যিক অভিযানের অংশ হিসেবে এভারেস্টে ওঠেন। এরপর প্রায় প্রতি বছরই তিনি পর্বতারোহীদের গাইড হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করে আসছেন।

অন্যদিকে ৫২ বছর বয়সী লাখপা শেরপা “মাউন্টেন কুইন” নামে পরিচিত। তিনি প্রথম ২০০০ সালে এভারেস্ট জয় করেন এবং একইসঙ্গে প্রথম নেপালি নারী হিসেবে সফলভাবে শৃঙ্গে পৌঁছে নিরাপদে ফিরে আসার কৃতিত্ব অর্জন করেন।

হিমাল গৌতম আরও বলেন, এই ধরনের রেকর্ড অন্য পর্বতারোহীদের মধ্যেও নতুন অনুপ্রেরণা তৈরি করবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে পর্বতারোহণকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সাহায্য করবে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় করার পর থেকেই এই পর্বতারোহণ বিশ্বজুড়ে জনপ্রিয় ও বাণিজ্যিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চলতি মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য রেকর্ড সংখ্যক অনুমতি দিয়েছে নেপাল সরকার, যার সংখ্যা ৪৯২টি। এর ফলে পর্বতারোহী ও সহায়ক কর্মীদের নিয়ে এভারেস্টের পাদদেশে তৈরি হয়েছে বিশাল তাঁবুর নগরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

1

জয়ের পথে বাধা ক্যাচ মিস, মুখ খুললেন অধিনায়ক শান্ত

2

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

3

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

4

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

5

অনলাইন পোস্টের জেরে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

6

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

7

২০৩০ সালেই ক্ষমতা ছাড়বেন সিসি, সংবিধান পরিবর্তন না করার ঘোষণ

8

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ২

9

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

10

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

11

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

12

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

13

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

14

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

15

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

16

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

17

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

18

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

19

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

20