ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই পদত্যাগ করেছেন সুধন গুরুং। বিনিয়োগ ও আর্থিক স্বার্থসংক্রান্ত বিতর্কের কারণে রাজনৈতিক চাপ বাড়তে থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

নিজের ফেসবুক পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতেই তিনি পদত্যাগ করেছেন। তার মতে, সরকারি পদে থাকলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, শেয়ারবাজার ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বসহকারে নিয়েছেন। “পদের চেয়ে নৈতিকতা ও জনআস্থা বেশি গুরুত্বপূর্ণ”—পোস্টে এমন মন্তব্যও করেন তিনি।

গুরুং উল্লেখ করেন, নেপালে চলমান জেন জি আন্দোলন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের যে দাবি তুলেছে, তা তিনি সম্মান করেন এবং সেই দাবিকে গুরুত্ব দেন।

এর আগে সেপ্টেম্বরের আন্দোলনে তিনি সংগঠকের ভূমিকায় ছিলেন, যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে তখন থেকেই বিতর্ক সৃষ্টি করেছিল। পরে তিনি ২৭ মার্চ নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

তবে সম্প্রতি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত ব্যবসায়ী দীপক ভাটের গ্রেপ্তারের পর গুরুংয়ের সঙ্গে তার আর্থিক সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নতুন করে বিতর্ক শুরু হয়।

সব মিলিয়ে রাজনৈতিক চাপ, জনমত এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন নেপালের এই স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

1

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

2

প্রতিপক্ষ হলেও মেসির ভক্ত, বিশেষ জার্সি উপহার দিচ্ছে কেপ ভা

3

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

4

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

5

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

6

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

7

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

8

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

9

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

10

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

11

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

12

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

13

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

14

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

15

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

16

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

17

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

18

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

19

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

20