অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে সমর্থন জানাতে যেসব ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়েছিলেন, তাদের মধ্যে মের্জও ছিলেন।


এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈঠকের মাঝামাঝি সময় ট্রাম্প পতিনকে ফোন করেন এবং তাকে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য রাজি করান।

জার্মান চ্যান্সেলর ডোনাল্ড ট্রাম্পকে পুতিনকে বৈঠকের জন্য রাজি করানোর জন্য কৃতিত্ব দিয়েছেন। 

তবে পুতিন আসলেই এই বৈঠকে অংশ নেবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মের্জ। তিনি বলেন, আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্টের এমন একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সাহস থাকবে কি না।  অতএব প্ররোচনা প্রয়োজন। 

তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকের বিরতির সময় আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে বলে সম্মত হয়েছেন। 

মের্জ আরও বলেন, ট্রাম্প পরবর্তীতে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য আহ্বান জানানোর জন্য সম্মত হয়েছেন, যাতে আলোচনা ‘সত্যিকার অর্থে শুর’ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে বিপর্যয়

1

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

2

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

3

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

4

শাকিরার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য কি? জানালেন নিজেই

5

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

6

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

7

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

8

জাল সাক্ষরে এদেশের সাধারণ মানুষ টাকা পাচার ; কত টাকা পাচারে

9

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

10

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

11

ডিবি পরিচয়ে যানবাহনে তল্লাশি, বুড়িচংয়ে আটক ৩

12

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

13

স্কাই স্পোর্টসের মূল্যায়নে বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি, শীর

14

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

15

স্নাতক পাসেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩১ অক্ট

16

পেনাল্টি মিসে মেসির বিশ্বরেকর্ড

17

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে পাঁচ বিরোধী নেতার ঐক্য, নেতৃত্

18

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

19

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডকেও কাঁপালেন আরাফাত, কে পাকিস্তানের

20