ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

সংগৃহীত ছবি

রাজধানীতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাদা-দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। শেষ বিদায়ের মুহূর্তে স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

বুধবার জানাজা শেষে পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে রামিসার দাফন সম্পন্ন হয়। এ সময় শিশুটির বাবা বারবার কান্নায় ভেঙে পড়েন। সন্তানের মরদেহ কবরের পাশে নেওয়ার সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, রামিসা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের ও সবার প্রিয়। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

এর আগে রাজধানীর পল্লবী এলাকা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও রামিসার জন্য বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিতের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

1

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

2

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

3

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

4

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

5

২০৯ রান দূরে মিরাজ

6

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

7

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

8

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

9

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

10

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

11

দান-সদকা কোথায় করবেন, কোথায় করবেন না

12

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

13

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

14

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

15

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

16

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

17

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

18

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

19

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

20