অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত



ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন । টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি।

ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা তারা কখনও ভুলবে না।

তিনি আরও লেখেন, ২০২২ সালে শিরোপা জয়ের পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা তোমাদের ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ। এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ পর্যন্ত এত আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য ধন্যবাদ।

আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে ইনফান্তিনোর এই বার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন দলটি বিশ্বজুড়ে নানা সমালোচনার মুখে পড়েছে। এমনকি মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও ২০২৬ বিশ্বকাপ শেষে ব্যঙ্গাত্মকভাবে সেই সমালোচকদের ধন্যবাদ জানিয়েছিলেন।

অন্যদিকে দলের আরেক তারকা রদ্রিগো ডি পল ফাইনালের পর নানা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কড়া জবাব দেন।

তবে ইনফান্তিনো বিতর্কের দিকে না গিয়ে আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই তুলে ধরেছেন। বিশেষ করে তিনি এমন বিষয়গুলোর প্রশংসা করেছেন, যেগুলোর বেশিরভাগই মেসি ও তার সতীর্থদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিতর্কের ঊর্ধ্বে ছিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

1

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

2

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

3

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

4

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

5

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

6

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

7

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

8

রাজধানীর ১২০ স্থানে বসছে এআই সিগন্যাল ও ক্যামেরা

9

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

10

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

11

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

12

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

13

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

14

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

15

গ্রিন কার্ড আবেদন নীতি বদলালো যুক্তরাষ্ট্র

16

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

17

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

18

অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ইই

19

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

20