ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়া নেই। তবে দ্রুত সমঝোতা না হলে পরিস্থিতি আরও কঠোর হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা ফলপ্রসূ না হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান তারা পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়েই বলেন, তারা ওয়াশিংটনের বার্তা পেয়েছে এবং সেটি বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, পাকিস্তান এখনো দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ থেকে বার্তা আদান-প্রদানের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

ছয় সপ্তাহ আগে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে সংঘাত নিরসনে খুব বেশি অগ্রগতি হয়নি। এর প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সঠিক সমাধান না এলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং যুক্তরাষ্ট্র যেকোনো সময় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

1

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

2

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

3

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

4

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

5

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নেয়া হচ্ছে আদালতে

6

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

7

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

8

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

9

‘লাকি নাম্বারে’ টিকিট কিনে লটারিতে জিতলেন সাড়ে ১২ কোটি টাকা

10

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

11

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

12

হাল্যান্ডের আবেগঘন বার্তা

13

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

14

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

15

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

16

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

17

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্

18

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

19

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

20