ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি দাবি করেন, তেহরানও এই অবস্থান সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরান পরিস্থিতির একটি সমাধান বা সমাপ্তি খুব শিগগিরই দেখা যেতে পারে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি ও পদক্ষেপ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কার্যক্রম সফল হয়েছে এবং দেশটি থেকে বিপুল পরিমাণ তেল আহরণ করা সম্ভব হয়েছে, যা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে সুবিধা দিয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ও ভেনেজুয়াবিষয়ক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তগুলো বৈশ্বিকভাবে কীভাবে মূল্যায়িত হচ্ছে, তা ভবিষ্যৎ নীতিনির্ধারণে প্রভাব ফেলবে।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা বাড়ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরান সম্পর্কিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করছেন, বাস্তবে এই ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি ও সামরিক ব্যয় উভয়ই এখন আন্তর্জাতিক পর্যায়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

1

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

2

নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছেন না জেডি ভ্যান্স

3

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

4

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

5

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে বড় পতন

6

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

7

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

8

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

9

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

10

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

11

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

12

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

13

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

14

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

15

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

16

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

17

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

18

ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ২০২৬

19

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলারের অনুমতি, তবু খরচে বাধা—কোথায় সমস

20