ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, এই জরিমানার অর্থ নিহত শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের (ওয়ারিশদের) প্রদান করতে হবে। যদি জরিমানা পরিশোধ না করা হয়, তবে তা আদায়ে সংশ্লিষ্ট কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে দ্রুত তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং একই দিনে মামলাটি শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ঈদুল আজহার ছুটির কারণে ১ জুন চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এরপর দ্রুত বিচার প্রক্রিয়ায় ২ জুন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়, যেখানে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন। পরবর্তী দিনগুলোতে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি শেষে ৭ জুন রায় ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

1

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

2

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

3

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

4

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

5

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

6

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

7

নাম সরাতে কোটি টাকা দাবি করা হয়েছিল: সাক্ষাৎকারে সাকিব

8

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

9

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

10

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

11

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

12

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

13

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

14

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

15

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

16

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

17

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

18

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

19

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

20