অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্যাচে নিষিদ্ধ

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ থেকে বিদায়ের ঠিক ২০ দিন পর আবারও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। জুলাইয়ের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে তাঁর গোলটি বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি। তবে গতকাল রাতে সান্তোসের হয়ে শাপেকোয়েন্সের বিপক্ষে বিব্রতকর হার এড়িয়েছেন তিনি।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমার অবশ্য একটি নয়, দুটি গোল করেছেন। তাঁর জোড়া গোলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।

ফিফা বিশ্বকাপের পর এটিই ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম ম্যাচ। মাঝে ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’ তাঁর অংশগ্রহণ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। নেইমার সেই সমালোচনার কথা ভুলে যাননি। ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম গোলটি উদ্‌যাপনের সময় তাস বাঁটার অঙ্গভঙ্গি করে দেখান। পেনাল্টি বক্সের ভেতর এক সতীর্থের সঙ্গে এক-দুই পাসে বল দেওয়া-নেওয়া করে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি।

সান্তোস প্রথমার্ধে নেইমারের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দলটি ২–১ ব্যবধানে এগিয়ে যায়। এর মধ্যে ৬২তম মিনিটের গোলটি ছিল সান্তোসের আত্মঘাতী।

এক কিছুক্ষণ পর শাপেকোয়েন্সের এক খেলোয়াড় ফাউল করলে নেইমার উঠে গিয়ে পেছন থেকে তাঁকে ধাক্কা দেন। রেফারি এসে ওই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে সামনে এগিয়ে আসেন তাঁর শাপেকোয়েন্সের এক সতীর্থ। নেইমার তেড়ে গিয়ে তাঁকেও ধাক্কা মারেন।


এমন কাণ্ডের পর শাস্তি ছাড়া গতি ছিল না। রেফারি হলুদ কার্ড বের করেন নেইমারের জন্য। আগেই একটি হলুদ কার্ড থাকায় ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না।

ম্যাচের শেষ দিকে নেইমারই ব্রাজিলকে সমতায় ফেরান। ৯০তম মিনিটে কাবায়েরো ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নেইমার সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ শেষ হয় ২–২ সমতায়।

এই ড্রয়ের ফলে সান্তোস ২২ পয়েন্ট নিয়ে সিরি ‘এ’ টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে, যা এখনো অবনমন অঞ্চলের কাছাকাছি। অন্যদিকে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা শাপেকোয়েন্সের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার আশঙ্কা আরও বেড়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

1

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

2

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

3

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

4

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

5

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

6

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

7

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

8

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

9

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

13

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

14

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

15

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

16

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

17

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

18

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

19

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20