ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী

ফারজানা সিথী

সম্প্রতি আলোচনায় আসা ফারজানা সিথী এবার সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফারজানা সিথী। এ সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত কথা বলবেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে নড়াইল-২ আসনের জন্য তিনি এই মনোনয়ন ফরম নিয়েছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

এর আগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ঘটনার মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা সিথী। সেই ঘটনার পর থেকেই তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেন এবং ব্যাপক আলোচনায় উঠে আসেন।

ফারজানা সিথীর বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

রাজনীতিতে তার এই পদক্ষেপকে অনেকেই নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, তিনি শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান কিনা এবং তার রাজনৈতিক যাত্রা কোন দিকে এগোয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

1

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

2

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

3

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

4

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

5

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

6

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

7

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

8

বিএনপিকে ঘিরে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য

9

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

10

আবু সাঈদ হত্যা মামলা বেরোবি সাবেক ভিসি গ্রেফতার

11

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

12

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

13

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

14

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

15

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

16

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

17

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

18

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

19

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

20